, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেট ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৮

সিলেটৈ জয় বাংলা স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদি হয়ে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন রয়েছে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের একাটি ইনডোর মাঠে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চলাকালে ২০ থেকে ২৫ জন যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ হামলার সময় হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেট ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৮

প্রকাশের সময় : ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫