, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ : ৪ জন শনাক্ত

সিলেটে ফের ডেঙ্গুর প্রকোপ বাড়তে শরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগজুড়ে মোট চারজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তারা জানান, গত ১ আগস্ট থেকে ২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় মোট ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত সিলেটজুড়ে মোট শনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৬ জন। এদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে-১, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে-১, ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে-১, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-২, সুনামগঞ্জ সদর হাসপাতালে-২ জন ভর্তি রয়েছেন।

এ বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে মোট ৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে কেউ শনাক্ত হয়নি।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ : ৪ জন শনাক্ত

প্রকাশের সময় : ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫