, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

জাফলংয়ে নিখোঁজের ২ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় নিখোঁজ হওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) নিখোঁজের দুই দিন পর সকালে জাফলংয়ের জুমপাড়া এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শ্রমিকের নাম হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার খলাপাড়া গ্রামের মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে বালু শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ জুলাই) সকালে হরে কৃষ্ণ পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় পানিতে নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালায়, তবে তার খোঁজ মেলেনি।

বুধবার সকালে স্থানীয়রা জুমপাড়া এলাকায় পিয়াইন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

জাফলংয়ে নিখোঁজের ২ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫