, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটে চকলেটের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুরে চকলেট দেয়ার কথা বলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বিরাখাই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কিবরিয়া আহমেদ (১৯) একই গ্রামের জমির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটিকে চকোলেট খাওয়ানোর কথা বলে কৌশলে নিজের দোকানে নিয়ে যায় কিবরিয়া। পরে সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করে সে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে রবিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলামসহ পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান চালিয়ে অভিযুক্ত কিবরিয়াকে গ্রেপ্তার করে।

ধর্ষণের ঘটনায় তরুণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিবরিয়া ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটে চকলেটের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫