, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিনিয়র-জুনিয়র নিয়ে বিতর্কের জেরে সিলেটে সংগঠককে ছুরিকাঘাত, আটক ১

সিলেটে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জুলাই পদযাত্রার আগের রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের এক সংগঠককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনামাকের্ট এলাকার বিদ্যানিকেতন স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল।

আহত তৌফিক ওমর তানভীর (২১) ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্কুলের সামনে কয়েক যুবক তানভীরকে বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল বলেন, পূর্ব বিরোধ এবং সিনিয়র-জুনিয়র নিয়ে বিতর্কের জেরে এ ঘটনাটি ঘটেছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পরে এ ঘটনায় জড়িত নগরীর আখালিয়া এলাকার নোয়াপাড়ার আনসার আলীর ছেলে মারুফ আহমেদকে (১৮) বৃহস্পতিবার রাত ২টার দিকে আটক করা হয় বলে জানান মোহাম্মদ সাইফুল।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন বলেন, আহত তৌফিক ওমর তানভীর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে জড়িত।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিনিয়র-জুনিয়র নিয়ে বিতর্কের জেরে সিলেটে সংগঠককে ছুরিকাঘাত, আটক ১

প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫