, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেটে ছাত্র আন্দোলনে গলা টিপে ধরা সেই আহাদকে গণধোলাই দিলো জনতা

সিলেটে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার দায়ে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে মারধর করা হয়েছে। ব্যাপক মারধরের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করে কিছু লোক।

এরপর গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে।

মারধরের শিকার ছঅত্রলীগ নেতার নাম আহাদ। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সহযোগী বলে জানা গেছে। তার বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টায় সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় কিছু লোক তাকে আটক করে মারধর করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন।

একটি সূত্র জানায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরের বন্দরবাজারে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। এসময় বামপন্থী একটি ছাত্রসংগঠনের নেত্রী তানজিনা বেগমকে গলা টিপে ধরেন আহাদ।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আহাদের বিরুদ্ধে থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভেযোগে মামলা রয়েছে। বর্তমানে আহাদ পুলিশি হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেটে ছাত্র আন্দোলনে গলা টিপে ধরা সেই আহাদকে গণধোলাই দিলো জনতা

প্রকাশের সময় : ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫