, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেট ও সুনামগঞ্জে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একদিনেই প্রায় ছয় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

আজ শুক্রবার (১৮ জুলাই) ভোরে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা সীমান্ত এলাকায় টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা।

প্রায় প্রতিদিনই সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য ঢুকে আসার চেষ্টা হচ্ছে। বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে এসব রোধে কাজ করছে।

শুক্রবার দুপুরে ৪৮ বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, চোরাচালানে জড়িতদের ধরতেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেট ও সুনামগঞ্জে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশের সময় : ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫