, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

লালাবাজারে কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত রুহেল আহমদ (১৮) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদাব আলীর ছেলে।

বুধবার সকাল ৭টার দিকে সাত মাইলের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটরসাইকেলও। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ও সব যাত্রী এবং প্রাইভেট কারের চালক ও যাত্রীরা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত রুহেল আহমদ মারা যান। বাকিদের ওসমানীতে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

লালাবাজারে কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫