, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে আগুন দেওয়া মৃত সন্তাব প্রসব, স্বামী আটক 

সিলেটের কানাইঘাট উপজেলায় ‘পারিবারিক কলহের জেরে’ নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে।

ঘটনার একদিন পর রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওই নারী মৃত সন্তান প্রসব করেন বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।

এ ঘটনায় সোমবার দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয় বলে জানান কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল।

এর আগে শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কান্দলা গ্রামে বাবার বাড়িতে ওই গৃহবধূর শরীরের আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান তিনি।

দগ্ধ সাবানা বেগম (২২) ওই গ্রামের আব্দুল জাব্বারের মেয়ে। তিনি ওসমানী হাসপাতালের চিকিৎসাধীন। আটক হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪০) একই গ্রামের বাসিন্দা।

চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী বলেন, আগুনে ওই নারীর শরীরের ৩৫ ভাগ দগ্ধ হয়েছে। তাকে ঢাকায় নেওয়ার জন্য স্বজনদের বলা হয়েছে। কিন্তু পরিবার এখানে রেখেই চিকিৎসা করাতে চাচ্ছেন। রোববার তিনি মৃত সন্তান প্রসব করেছেন। বর্তমানে তাকে হাসপাতালের বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কানাইঘাট থানার এসআই মো. শাহ আলম বলেন, এক বছর আগে তাদের বিয়ে হয়। এটি তাদের প্রথম সন্তান। আক্তার ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীর বিছানায় পেট্রোল ঢেলে আগুন দেয়।

সোমবার দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় আক্তারকে আটক করা হয়েছে। অগ্নিদগ্ধ মেয়েটির পরিবার মামলা করতে থানায় আসতেছে।

লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ফখর উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি ঘটনাটি শোনার পর শনিবার রাতেই অগ্নিদগ্ধ সাবানা বেগমকে দেখতে হাসপাতালে যান। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত কন্যা সন্তানের জন্ম হয়।

বিষয়টি থানা-পুলিশকে জানানোর পর নবজাতকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

সাবানার বাবা আব্দুল জব্বার বলেন, বছর খানেক আগে আক্তারের সঙ্গে সাবানার বিয়ে হয়। বিয়ের পর বেশিরভাগ সময় আক্তার সাবানাকে নিয়ে আমার বাড়িতে থাকতেন।

ঘটনার দিন রাতে আক্তার যখন বাড়িতে আসে তখন আমি ছিলাম না। বাড়িতে এসে সাবানার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায় আক্তার। মেয়েটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল আউয়াল।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে আগুন দেওয়া মৃত সন্তাব প্রসব, স্বামী আটক 

প্রকাশের সময় : ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫