, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন

সিলেটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হোটেল কর্মচারী খুন হয়েছেন। চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জেরে তাকে খুন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে নগরীর কাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হোটেল কর্মচারীর নাম রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারস্থ মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক। তিনি বলেন, আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন

প্রকাশের সময় : ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫