, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

মৌলভীবাজার থেকে সিলেটে এনে তরুণীকে ধর্ষণ, প্রাইভেটকার চালক গ্রেফতার

মৌলভীবাজারের এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রাইভেটকার চালক আক্তার আলী (২৮)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সিলেট থেকে ট্রেনে করে মায়ের সাথে বাড়ি ফেরার পথে কিশোরীটি ভুল স্টেশনে নেমে যায়। পরে এক গাড়িচালকের হাতে ধর্ষণ ও আর্থিক প্রতারণার শিকার হয়।

জানা যায়, কিশোরী ও তার মা সিলেট থেকে ভানুগাছ স্টেশনের আসনবিহীন টিকিট কেটে ট্রেনে ওঠেন। ট্রেনে প্রচণ্ড ভিড়ের মধ্যে কুলাউড়া স্টেশনে এসে কিশোরী ভানুগাছ মনে করে নেমে যায়। ট্রেন চলে যাওয়ার পর সে মাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে। পরবর্তী ট্রেনের অপেক্ষা করার সময় প্রাইভেটকার চালক আক্তার আলী তার সাথে কথা বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। আক্তার আলী কিশোরীকে সিলেট শহরের একটি হোটেলে নিয়ে যায় এবং পরে তাকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া, কিশোরীর মোবাইল ফোন কেড়ে নিয়ে তার এক আত্মীয়ের সাথে ইমো অ্যাপে যোগাযোগ করে ২০ হাজার টাকা দাবি করে।

কিশোরীর পরিবার পুলিশে অভিযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সোমবার রাতে সিলেটের কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং এ সময় আক্তার আলীকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিপক দেওয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আক্তার আলী তার অপরাধ স্বীকার করেছেন। তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই কিশোরীকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

মৌলভীবাজার থেকে সিলেটে এনে তরুণীকে ধর্ষণ, প্রাইভেটকার চালক গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫