, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেটে জনতার হাতে আওয়ামী লীগ নেতা আটক

সিলেটে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও স্থানীয় জনতা।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা রয়েছে। আমরা সুনামগঞ্জ জেলা পুলিশকে খবর দিয়েছি। বুধবার (৯ জুলাই) তাদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ৪ জুলাই সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিলেট বিমানবন্দর দিয়ে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল হক। এ সময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক হন। পরে বিয়ানীবাজার থানায় তার মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কামরুল হক বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী। উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ঢাকার ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই তিনি।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেটে জনতার হাতে আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশের সময় : ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫