, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

দোয়া ও জনসভায় যোগ দিতে সিলেটে আসছেন ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেকের আমন্ত্রণ সোমবার (৭ জুলাই) সিলেট আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছাবেন। পরে বেলা সকাল সাড়ে ১১টায় নগরের পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও জনসভায় যোগ দেবেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে দোয়া ও জনসভায় আরো উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পুণ্যভূমি সিলেটে দোয়া মাহফিল ও জনসভার আয়োজন করেছেন এম এ মালেক।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলের পর জনসভাও রয়েছে। আমি বিএনপির মহাসচিবসহ দলের শীর্ষনেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তারা সম্মতি দিয়েছেন।’

এম এ মালিক বলেন, ‘সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। সিলেট ও সিলেটের মানুষের প্রতি বেগম জিয়ার অন্যরকম টান ও শ্রদ্ধা রয়েছে। সেই টান থেকে তিনি আমাকে বলেছেন লন্ডনে না গিয়ে দেশে থেকে মানুষের সেবা করতে। মানুষের সেবার জন্য দেশে রয়েছি। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের যন্ত্রণায় প্রবাসীরা দেশে আসতে পারেননি। এমনকি আমি আমার মায়ের লাশ নিয়ে দেশে আসতে পারিনি। স্বৈরাচারের পতন হওয়ায় প্রবাসীরা এখন স্বস্তির সঙ্গে দেশে আসছেন।’

দলের শীর্ষ নেতাদের সিলেট আগমন উপলক্ষে দলের সব পর্যায়ে নতুন করে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

দোয়া ও জনসভায় যোগ দিতে সিলেটে আসছেন ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা

প্রকাশের সময় : ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫