, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে কর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতার মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ

সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতা ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আহত এমদাদুল ইসলাম সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, বুধবার বিকেলে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক এমদাদুল ইসলামকে ধরে নিয়ে যান। পরে দর্শনদেউরি এলাকায় নিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে মারধর করে মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে এমদাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তার বিরোধ ছিল। এর জেরে বুধবার বিকেলে ১০ থেকে ১২ জন তাকে ধরে নিয়ে দর্শনদেউরি এলাকায় নিয়ে যান। তারা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী। মারধরের পর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মাথা ন্যাড়া করে ভিডিও ধারণ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনা তিনি দলের জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন ও বিচার চেয়েছেন।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে কর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতার মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫