, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিক মিয়া (৫) ও মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানবির মিয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আকিক মিয়া মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। পরে একই গ্রামের তানবির মিয়ার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে। দুই শিশু খেলাধুলার একপর্যায়ে পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫