, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেটে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় বিএনপির সভাপতিসহ ৯ জন কারাগারে

সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত। রোববার (২৯ জুন) সকালে ৯ আসামি সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আইনজীবী নিজাম উদ্দিন।

তিনি বলেন, জৈন্তাপুরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জন উচ্চ আদালত জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার দুপুরে তারা আদালতে হাজির হন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। এসব চোরাই পণ্য ক্যাম্পে নিয়ে আসার পথে একদল লোক সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করায় কয়েকজন সেনা সদস্য আহত হন। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পরেরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেটে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় বিএনপির সভাপতিসহ ৯ জন কারাগারে

প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫