, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেট বিভাগে করোনায় শনাক্ত ৭, ডেঙ্গুতে আক্রান্ত ২৪

সিলেট বিভাগে ধীরে ধীরে বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ জন। আর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪ জনের।

শুক্রবার(২০ জুন) সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে কোন করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত না হননি। তবে ইতোপূর্বে আক্রান্ত ৭ জন করোনা রোগী ও একজন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, গেল ২৪ ঘন্টায় ৫ জনের নমুনা পরীক্ষা করে কোন কোভিড আক্রান্ত পাওয়া যায়নি। এর আগে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত মিলেছিল ৭ জন। এই ৭ জনের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

করোনা আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরে কোভিড আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

এদিকে, বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে চলতি মাসের ২০ দিনে আক্রান্ত হয়েছেন ৫ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হবিগঞ্জে। জেলাটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ জন।

এছাড়া সিলেট জেলায় ৭ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগের ‘ট্রাভেল হিস্ট্রি’ রয়েছে। বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

কোভিডের মতো ডেঙ্গুতেও চলতি বছরে কেউ মারা যাননি বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অফিস।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেট বিভাগে করোনায় শনাক্ত ৭, ডেঙ্গুতে আক্রান্ত ২৪

প্রকাশের সময় : ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫