, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে একদিনে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের শ্রীরামপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-ছেলে নিহত হয়েছেন।

সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে জকিগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন।

জকিগঞ্জ-সিলেট সড়কে উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান।

নিহত চালক শাহাবুদ্দিন সাবু (৪৮) উপজেলার বারঠাকুরী ইউপির লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, উপজেলার সোনাসার কমিউনিটি সেন্টার থেকে বর-কনে বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন।

এ সময় আরও তিনজন আহত হয়েছেন। তাদের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজারের শ্রীরামপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-ছেলে নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন- দক্ষিণ সুরমা সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) এবং তার ছেলে সিয়াম আহমদ (১১)।

মোগলাবাজার থানার ওসি ফয়সাল আহমদ বলেন, নিহত দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে একদিনে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশের সময় : ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫