সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি মাসে সিলেটে সাতজনের শরীরে করোনা ধরা পড়েছে।
আজ বুধবার স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জনের পরীক্ষায় চারজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে, শহিদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিকেলে একজন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে একজন এবং সীমান্তিক হাসপাতালে একজন চিকিৎসাধীন।
করোনার প্রকোপ বাড়ায় সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সতর্ক হবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক 















