, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম
একজনের অবস্থা আশঙ্কাজনক

সিলেটে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত : আক্রান্ত দুইজন

দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। সিলেটে এতদিন তেমন কোনো প্রভাব দেখা না গেলেও, এবার সেখানে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত জানা গেছে, আক্রান্ত দুইজনই সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর এবং তাকে রাখা হয়েছে আইসিইউতে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় তথ্য অনুযায়ী, আক্রান্তদের একজন নারী এবং অপরজন পুরুষ। পুরুষ রোগীর বয়স ৮০ বছর এবং তার অবস্থা সবচেয়ে খারাপ। তাদের একজন শুক্রবার এবং অপরজন রোববার (১৫ জুন) হাসপাতালে ভর্তি হন।

সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানিয়েছেন, আক্রান্তদের একজন সুনামগঞ্জের এবং অপরজন সিলেট নগরীর বাসিন্দা। তবে সিলেটের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং মাস্ক পরা নিশ্চিত করুন। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

একজনের অবস্থা আশঙ্কাজনক

সিলেটে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত : আক্রান্ত দুইজন

প্রকাশের সময় : ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫