, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কার

সিলেটের ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সদস্য এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা যুবদলের সদস্য ও ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের যৌথ স্বাক্ষরে গঠনতন্ত্র মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়দায়িত্ব সংগঠন নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর যুক্তরাজ্যপ্রবাসী গোলাম রব্বানীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল নেতা আহবাবুলসহ ২১ জনের নামে শুক্রবার থানায় মামলা করা হয়।

যুবদল নেতা আহবাবুল হোসেনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম বলেন, দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কার

প্রকাশের সময় : ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫