, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

ফ্রান্সে সিলেটের শিশু শিক্ষার্থী রুবায়েত মহসিন’র অসাধারণ কৃতিত্ব

ফ্রান্সের পিংক সিটি খ্যাত তুলুজ শহরে বসবাসরত মেধাবী শিক্ষার্থী রুবায়েত মহসিন অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। সে ফ্রান্সের ৫০বছরের ঐতিহ্যমণ্ডিত “বস্ক-ল্যার্স্কাস পুরস্কার ২০২৫” এ ভূষিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তুলুজ স্কুল ফাণ্ড কর্তৃপক্ষ দীর্ঘ ৫০ বছর যাবৎ শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করে আসছে। তার বিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য রুবায়েত মহসিন-কে এ বছর ঐতিহ্যমণ্ডিত “বস্ক-ল্যার্স্কাস পুরস্কার-২০২৫” এ ভূষিত করা হয়েছে।

এদিকে গতকাল বুধবার (০৪ জুন) স্থানীয় সময় সকাল ১১টায় ঐতিহ্যবাহী তুলুজ শহরের মেয়র জন লুক সৌদন’র উপস্থিতিতে জুরি বোর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রুবায়েত মহসিনকে তার সনদ এবং পুরস্কার হস্তান্তর করেছেন।

উল্লেখ্য রুবায়েত মহসিন ২০২২ সাল থেকে তার বাবা-মা’র সাথে ফ্রান্সে বসবাস করছে। সে তুলুজ শহরের ফ্যাব্র এলিমেণ্টারি স্কুলের সিএম-২ (৫ম শ্রেণি সমমান) ক্লাসের মেধাবী শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ ছালিকুর রহমান। তিনি বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁদের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হায়দরপুর। মেধাবী শিক্ষার্থী রুবায়েত মহসিন বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

ফ্রান্সে সিলেটের শিশু শিক্ষার্থী রুবায়েত মহসিন’র অসাধারণ কৃতিত্ব

প্রকাশের সময় : ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫