, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

জৈন্তাপুর সীমান্ত দিয়ে আরো ৪০ জনকে পুশইন করেছে বিএসএফ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নারী ও শিশু সহ ৪০ জন ভারতে বসবাসকারী মানুষকে জৈন্তাপুরের দুটি সীমান্ত দিয়ে পুশইন করেছে। টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সবাইকে আটক করেছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

১২ জুন বৃহস্পতিবার ভোরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জৈন্তাপুরের শ্রীপুর ও মিনাটিলা  বিওপি সীমান্ত এলাকা দিয়ে এদের পুশইন করে। ৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে ভারতীয়  ২ এবং ৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা সিলেটের, শ্রীপুর এবং মিনাটিলা সীমান্ত দিয়ে একযোগে এসব পুশইনের চেষ্টা চালায়। তবে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহল দল তাদের সবাইকে আটক করে ।

এদিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি কর্তৃক ২টি পরিবারের মোট ১৭ জনকে আটক করে বিজিবি। তারমধ্যে পুরুষ ৪জন, মহিলা ৪জন ও শিশু ৯জন রয়েছে । অপর দিকে মিনাটিলা বিওপিতে ৪টি পরিবারের মোট ২৩ জনকে আটক করেছে।বিজিবি। আটককৃতদের মধ্যে পুরুষ ৯জন, মহিলা ৭জন ও শিশু ৭জন । ভারত থেকে আসা লোকজন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে দাবি করেন।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে আটককৃতরা অতীতে বিভিন্ন ভাবে ভারতে চলে গিয়ে আত্মীয় সজনের সাথে বসবাস করে আসছিল। গতরাতে বিএসএফ তাদেরকে রাতের আঁধারে পুশইন করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বর্তমানে আটককৃতদের বিরুদ্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

জৈন্তাপুর সীমান্ত দিয়ে আরো ৪০ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রকাশের সময় : ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫