, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস চলাচল শুরু

সিলেট মহাসড়কে নতুন মিনিবাস চলাচল নিয়ে বিরোধ থেকে হবিগঞ্জ–মৌলভীবাজার–সিলেট রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

১১ জুন বুধবার সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছ এর আশ্বাসে আজ থেকে চালু হলো বাস চলাচল।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলার বিএনপির সদস্য সচিব, মৌলভীবাজার বাস মিনিবাস মালিক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, আব্দুর রহিম রিপন বলেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছ ভাইয়ের আশ্বাসে আজ সন্ধ্যা থেকে চালু হলো বাস চলাচল। আগামী শনিবার দুই পক্ষকে নিয়ে আন্তঃজেলা বাস চলাচল স্থায়ী সমাধান করা হবে।

হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা ঢাকা–সিলেট মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন যাত্রীবাহী মিনিবাস সার্ভিস চালু করেন। গত সোমবার একটি মিনিবাস যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ এলে এতে বাধা দেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের লোকজন। তাঁদের বক্তব্য, এ রুটে নতুনভাবে মিনিবাস চলাচলের কোনো অনুমোদন নেই। অন্যায়ভাবে নতুন মিনিবাস চালু করা হয়েছে। এ ছাড়া রুটটিতে নিয়মিতি যাত্রীবাহী বাস চলাচল করছে। রুটটিতে অতিরিক্ত বাস সংযুক্ত করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

অপর দিকে হবিগঞ্জ–মৌলভীবাজার–সিলেট আঞ্চলিক রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের ওপর দিয়ে চলাচল করতে দিচ্ছেন না জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন। বাস ভাঙচুরের আশঙ্কায় গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এ রুটে কোনো বাস চলাচল করেনি। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস চলাচল শুরু

প্রকাশের সময় : ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫