, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম
গলা কেটে করা হয় হত্যা

শাবিতে বিড়ালছানার প্রতি এ কেমন নিষ্ঠুরতা!

একটি কাগজের বক্স (কার্টন)। তাতে মৃত দুটি বিড়ালছানা। কীভাবে মারা গেল? খোঁজ নিতে গিয়ে মৃত বিড়ালছানা দুটোতে পাওয়া গেছে ভয়ংকর নৃশংসতার চিহ্ন। পোষা বিড়ালছানা দুটোকে গলা কেটে নির্দয়ভাবে হত্যা করে হলের ওয়াশরুমের ফ্লোরে ফেলে রাখা হয়।

ঘটনাটি ঘটেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে।

বুধবার (১১ জুন) সকালে আবাসিক হলের ওয়াশরুমে গলাকাটা অবস্থায় মৃত দুটো বিড়ালছানা উদ্ধার করা হয়।

হলের নিরাপত্তাকর্মী বিষয়টি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজের মাধ্যমে বিড়ালছানা দুটোর হত্যার বিষয়টি জানালে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হয়। অনেকে বিড়ালছানা দুটির হন্তারকদের শনাক্ত করে শাস্তির দাবিও করছেন।

জানা যায়, আবাসিক হলের ক্লিনাররা হলের একটি ওয়াশরুমের ফ্লোরে গলা কাটা অবস্থায় দুটো বিড়ালের বাচ্চার মৃতদেহ দেখতে পান। পরবর্তীতে হল প্রভোস্টসহ সংশ্লিষ্ট সবাইকে জানানোর পাশাপাশি হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানানো হয়।

গলা কেটে বিড়ালছানার হত্যার বিষয়টি প্রত্যক্ষ করা হলের আবাসিক শিক্ষার্থী মো. বিন মনজুর আজমাইন বলেন, ‘এই জঘন্য অপরাধী বিশ্ববিদ্যালয়ের কেউ হলে এমন বিকৃত মস্তিষ্কের কারো সঙ্গে ক্লাস বা কর্মচারী হিসেবে দেখতে চাইব না। অপরাধীকে দ্রুত খুঁজে বের করে তাকে হল থেকে বহিষ্কারের পাশাপাশি সম্ভব হলে ভার্সিটি থেকে বহিষ্কার করার ব্যবস্থা করা দরকার।’

যোগাযোগ করলে সৈয়দ মুজতবা আলী হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হান্নান প্রধান বলেন, বিষয়টি জানার পর আমরা ইতিমধ্যে অপরাধীকে খোঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুত অপরাধীকে খোঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

গলা কেটে করা হয় হত্যা

শাবিতে বিড়ালছানার প্রতি এ কেমন নিষ্ঠুরতা!

প্রকাশের সময় : ০২:০০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫