, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে ঈদের রাতে গার্মেন্টসকর্মীকে জোরপূর্বক দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ঈদের রাতে একটি হোটেলে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৮ জুন) সন্ধ্যা ৬টায় ডায়মন্ড আবাসিক হোটেলের ম্যানেজার লুৎফর রহমান (৪৫) ও হোটেলের নাইটগার্ড খিজির আহমদকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঈদের দিন রাত ১০টার দিকে ঢাকা থেকে এক গার্মেন্টসকর্মী সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে পৌঁছান। নিজ বাড়িতে ফেরার বাস না পেয়ে হোটেল খুঁজছিলেন। এ সময় তার সঙ্গে পরিচয় হয় রিফাত ওরফে মুরাদ (২৫) নামের এক যুবকের। তিনি ভিকটিমকে হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কদমতলীর যমুনা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ডায়মন্ড আবাসিক হোটেলে নিয়ে যান। এই হোটেলের একটি কক্ষ ভাড়া দেওয়া হয় ভিকটিমকে। রাত ৩টার দিকে হোটেল ম্যানেজার লুৎফর রহমান কক্ষে এসে জোরপূর্বক দরজা খুলে তিনিসহ খিজির আহমদ, রিফাত ওরফে মুরাদ ও তানভীর; মোট চারজন মিলে ভিকটিমকে ভোর ৬টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেন।

পরবর্তীতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে সকাল ১০টার দিকে হোটেলের ম্যানেজার লুৎফর রহমান তাকে হোটেল থেকে বের করে দেন। পরে এক বাসের স্টাফ ভিকটিমকে কদমতলী বাসস্ট্যান্ডে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে নিয়ে গেলে র‍্যাব দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ভিকটিমকে হেফাজতে নিয়ে তার দেওয়া তথ্য অনুযায়ী ডায়মন্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজার লুৎফর রহমান ও নাইটগার্ড খিজির আহমদকে আটক করে।

ম্যানেজার লুৎফর রহমানের বাড়ি সুনামগঞ্জ সদর থানার লালপুর গ্রামের। নাইটগার্ড খিজির আহমদ ওসমানী নগর থানার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

ভিকটিমকে শারীরিক অসুস্থতার কারণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি রয়েছেন ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলা করা হয়েছে (মামলা নং-০২, তারিখ- ০৯/০৬/২০২৫)।

গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে ঈদের রাতে গার্মেন্টসকর্মীকে জোরপূর্বক দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫