, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে এসে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামের এক কিশোর মারা গেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

মেহেদী হাসান ইমন সিলেট সদরের লালদীঘিরপাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, মেহেদী হাসান ইমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসেছিল। বন্ধুদের সঙ্গে সেও পানিতে নেমেছিল। সাঁতার না জানার কারণে একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায় ইমন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, সাদাপাথর পর্যটনকেন্দ্রে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ইমন সাঁতার জানত না বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫