, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

ঈদুল আজহার ছুটিতে পর্যটকমুখর সিলেট

পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঈদের পরদিন সকাল থেকেই ছিল উপচে পড়া জনসমাগম। স্বচ্ছ পানির কলতান আর পাথরের সৌন্দর্য উপভোগে মুগ্ধ হাজারো পর্যটক ভিড় করেন এ এলাকায়।

সিলেট মহানগরীর আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার, খাদিমনগর জাতীয় উদ্যান, শাহী ঈদগাহ ও গৌর গোবিন্দের টিলা। তবে নগরীর বাইরে ছড়িয়ে থাকা প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলোই সবচেয়ে বেশি পর্যটকের মনোযোগ কাড়ছে।

পর্যটকদের দাবি, অনুকূল আবহাওয়ার কারণে এবারের ঈদে সিলেটে ঘুরতে এসেছে অসংখ্য মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে কমপক্ষে পাঁচ লাখ পর্যটক সিলেট অঞ্চলে ভ্রমণে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সীমান্তঘেঁষা এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্তবর্তী এই এলাকাগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা বাড়তি নজরদারি করছি।’

ঈদের ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোতে এভাবে মানুষের ঢল অব্যাহত থাকলে স্থানীয় পর্যটন খাত চাঙা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

ঈদুল আজহার ছুটিতে পর্যটকমুখর সিলেট

প্রকাশের সময় : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫