, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে ট্রাক চাপায় শিক্ষানবিশ নারী চিকিৎসক নিহত

সিলেটে ট্রাকের চাপায় রহিমা আক্তার (২৭) নামের এক শিক্ষানবিশ চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (৮ জুন) বেলা সোয়া দুইটার দিকে নগরের জিতু মিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক এবং দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাহাপুরে গ্রামের শহীদ রেজা (সাবেক মেম্বার) এর ভাগ্নি।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে সিলেট নগরের জিতু মিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে কথা বলছিলেন রহিমা। এ সময় দক্ষিণ সুরমার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ওই চিকিৎসক ও রিকশাচালককে চাপা দেয়। একপর্যায়ে রাস্তায় চলাচল করা আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে রিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে রহিমা আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে তিনটার দিকে রহিমার মৃত্যু হয়।

সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব বলেন, ঘটনার পর পর ট্রাকের চালক ও তাঁর সহকারী ট্রাকটি ফেলে পালিয়েছে। তাঁদের আটকের চেষ্টা চলছে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে ট্রাক চাপায় শিক্ষানবিশ নারী চিকিৎসক নিহত

প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫