, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে আসামির ছুরিকাঘাতে সিআইডি কর্মকর্তা আহত

সলেট নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় সাইবার মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম।

সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিআইডি সিলেটের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, সাদাপোশাকে অভিযান চালানোর সময় আসামি আকস্মিকভাবে এসআই খুরশেদকে ছুরি মেরে পালিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীকে ধরতে অভিযান চলছে।

স্থানীয় সূত্র জানায়, সিআইডির টিম সাগরদীঘিরপাড় এলাকায় পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে দিতে গেলে এসআই খুরশেদের বুকের বাম পাশে ছুরি মেরে আসামি সটকে পড়ে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে আসামির ছুরিকাঘাতে সিআইডি কর্মকর্তা আহত

প্রকাশের সময় : ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫