, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব
ককটেল বিস্ফোরণ, ভাঙচুর-লুটপাট

বিশ্বনাথে রাস্তা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০

সিলেটের বিশ্বনাথে রাস্তা নিয়ে গ্রামবাসীর দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার সকালে দশঘর ইউনিয়নের বল্লব গ্রামের রাস্তা নিয়ে লন্ডন প্রবাসী সাইদ আলী (৭০) ও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীর পক্ষে আহত হয়েছেন অন্তত ২৩ জন।

আহতরা হলেন- ছনফর আলী (৩৫), আলালা (৩০), কামাল (২৭), নজির (৪৫), আব্দুল হান্নান (৬৫), ফারুক (৪০), হুসিয়ার (৫৫), হুমায়ুন (২২), মাজহারুল (২০), জুবেক (২০), শরিফ (১৮), দিলাল (৩৭), রাহি (২০), রবিউল (৩০), সাহেব আলী (২৫), জুনুর (২৫), মুহিনুর (২৭), ফারুক (১৮), কবির (৩৫), সোয়া আলম (৩৫), মাজহারুল (১৮), নোমান (১৮) ও আছকর (৩৫)।

তবে লন্ডন প্রবাসী সাইদ আলী তার পক্ষের আহতদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন।

গ্রামবাসীর পক্ষে আহত দিলাল মিয়াসহ কয়েকজন জানান, প্রায় ৩০-৩৫ বছরের পুরাতন জনবহুল একটি রাস্তার কিছু অংশ সম্প্রতি প্রবাসীদের উদ্যোগে আরসিসি ঢালাই করা হয়। আর এই ঢালাই করা রাস্তা ভাড়াটিয়া লোক নিয়ে ভাঙার কাজ শুরু করেন লন্ডন প্রবাসী সাইদ আলী। এ সময় গ্রামবাসী বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটান।

এদিকে স্থানীয় নুর আলী মেম্বার জানান, সকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লন্ডন প্রবাসী সাইদ আলী ভাড়াটিয়া লোকজন দিয়ে রাস্তা ভাঙার কাজ শুরু করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানতে চাইলে লন্ডন প্রবাসী সাইদ আলী বলেন, তার ভূমির উপর দিয়ে রাস্তা নেওয়া হয়েছে; কিন্তু তাকে না জানিয়ে প্রতিপক্ষের লোকজন রাস্তা পাকা করেছেন। তাই তিনি ওই পাকা অংশ ভাঙতে গেলে গ্রামের লোকজন হামলা চালিয়ে তার কয়েকজন লোককে আহত করেছে। এছাড়াও তার বাড়িতে হামলা করে ঘর ভাঙচুর, একটি হালচাষের ট্রাকটর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। লুটপাট করে নেওয়া হয়েছে গরু-ছাগলও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

ককটেল বিস্ফোরণ, ভাঙচুর-লুটপাট

বিশ্বনাথে রাস্তা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০

প্রকাশের সময় : ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫