, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সম্পদ গোপন-অবৈধ আয়: আনোয়ারুজ্জামানকে আইনের মুখোমুখি করলো দুদক

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী দাখিল না করায় দুদক আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় এ মামলা করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত মামলা নং-০৪ (সিলেট মহানগর) দায়ের করেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, নির্বাচন কমিশন থেকে পাওয়া নির্বাচনী হলফনামা যাচাই-বাছাইয়ে আনোয়ারুজ্জামানের লন্ডনে ৪,০০০ বর্গফুটের একটি বাড়ি ও ১,৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি পূর্বাচলে রাজউক বরাদ্দকৃত পাঁচ কাঠা জমির তথ্যও তিনি হলফনামায় উল্লেখ করেননি।

আয়কর রিটার্ন পর্যালোচনায় দেখা যায় ২০২২–২০২৫ অর্থবছরে তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৮৪,৪৪,০৯৮ টাকা। তবে এই সম্পদ কীভাবে অর্জিত হয়েছে তার গ্রহণযোগ্য কোনো দালিলিক ব্যাখ্যা দুদক পায়নি। পারিবারিক ব্যয় (১৩,২৫,০০০ টাকা) ও মেয়র হিসেবে বেতন-ভাতা বাবদ (১০,৫৩,০০০ টাকা) হিসাব গ্রহণযোগ্য হলেও মোট ৯৩,৪৪,০৯৮ টাকা অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে বলে দুদক ধারণা করছে।

বিবরণী জমা দিতে গিয়ে দুদক কর্মকর্তারা তার বাসা তালাবদ্ধ অবস্থায় পান। উপস্থিত সাক্ষী রেখে গেটে সম্পদ বিবরণীর ফরম ঝুলিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি বর্তমানে সেখানে থাকেন না এবং তার স্থায়ী আবাস ও ব্যবসা লন্ডনে।

দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, নির্ধারিত সময়ে সম্পদের তথ্য না দেওয়া এবং সময় বৃদ্ধির আবেদন না করায় কমিশনের অনুমোদন নিয়ে নন-সাবমিশন মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সম্পদ গোপন-অবৈধ আয়: আনোয়ারুজ্জামানকে আইনের মুখোমুখি করলো দুদক

প্রকাশের সময় : ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫