, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের দুই প্রবাসীর মৃত্যু

মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের দুই প্রবাসী বাংলাদেশি। তারা হলেন আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)। শনিবার রাজধানী মালেতে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

মালদ্বীপে বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, অসুস্থ হয়ে পড়লে দুজনকেই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বৈধপ্রবাসী আহমেদ কামালের মরদেহ স্বদেশে পাঠানোর সব খরচ বহন করবে তার ইনসিওরেন্স কোম্পানি। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকার কারণে সেলিম উদ্দিনের মরদেহ পাঠানোর পূর্ণ ব্যয় বহন করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। দূতাবাসের সহযোগিতায় সোমবার তার লাশ বাংলাদেশে পাঠানো হয়েছে বলেও জানান মিশন কর্মকর্তা।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের দুই প্রবাসীর মৃত্যু

প্রকাশের সময় : ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫