, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

মৌলভীবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আক্কাছ মিয়া (২২) নামের এক যুককের গলায় মাফলার পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নে বাড়ির পাশের ধলাই নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আক্কাছ মিয়া উপজেলার রামপাশা গ্রামের মো: আবাছ মিয়ার বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার বাইসাইকেল দেখতে পান। পরে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গাছের ডালের সাথে অর্ধেক ঝুলন্ত অবস্থায় আক্কাছের লাশ দেখতে পান তিনি। তার দুই পা মাটিতে লাগানো ছিল।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত আক্কাছের বাবা আবাছ মিয়া জানান, তার ছেলে আক্কাছ রংমিস্ত্রির কাজ করতেন। গতকাল রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে আক্কাছ ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয়ার আগে তার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে তার বড় চাচা মো: নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদরাসার কাছে দেখতে পান। বাড়িতে না ফেরায় তার মোবাইলে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিহতের মা ফাতই বেগম দাবি করেন, তার ছেলে আক্কাছের সাথে আদমপুর এলাকার একটি মেয়ের সম্পর্ক ছিল। তার মোবাইলে ওই মেয়ের ছবি ও আইডি কার্ড পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আমির হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

মৌলভীবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

প্রকাশের সময় : ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫