, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে অভিযানের সময় বাসের জানালা দিয়ে পালানোর চেষ্টা, ভারতীয় মদসহ যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় মদ পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) সকালেই সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং হাইওয়ে থানার সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম অপু ব্যানার্জী। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানের বাসিন্দা এবং নিপেশ ব্যানার্জীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাফলং থেকে ছেড়ে আসা একটি গেইটলক বাসকে থামানো হয়। বাসটি চেকপোস্টে পৌঁছানোর পর এক যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত তাকে আটক করেন। পরে বাসে তল্লাশি চালিয়ে একটি শপিং ব্যাগে অভিনব কায়দায় লুকানো ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জৈন্তাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ভারতীয় মদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সিলেট-তামাবিল মহাসড়কে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে অভিযানের সময় বাসের জানালা দিয়ে পালানোর চেষ্টা, ভারতীয় মদসহ যুবক আটক

প্রকাশের সময় : ০২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫