, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে লন্ডন পাঠানোর নামে দুই কোটি টাকা হাতিয়ে ‘স্বামী-স্ত্রী’ উধাও, অবশেষে গ্রেপ্তার

লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে সিলেটের বেশ কয়েকজন তরুণ-তরুণীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক কথিত স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ (নং ৭/৫ জুন ২০২৫) দায়েরের পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর কোতোয়ালী থানার সেক্টর ৭-এর একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মিরজানগর সি ব্লকের বাসিন্দা মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তাঁর কথিত স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)। আজ রবিবার তাঁদের সিলেটে এনে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, সিলেটের জিন্দাবাজারের এলিগেন্ট মার্কেটের ‘এস আই ইন্টারন্যাশনাল’ নামের একটি ট্রাভেলসের মালিক ছিলেন এই দম্পতি। ওয়ার্ক পারমিট ভিসা করিয়ে লন্ডন পাঠানোর আশ্বাস দিয়ে তাঁরা জনপ্রতি ১৫ লাখ থেকে ২০–২২ লাখ টাকা পর্যন্ত নিতেন। বেশ কয়েকজন তরুণ-তরুণী আইইএলটিএস সম্পন্ন করে গহনা, জমি–জায়গা বিক্রি করে তাঁদের হাতে বড় অঙ্কের টাকা তুলে দেন।

প্রতারণার কৌশলও ছিল চাতুর্যপূর্ণ। ভিসা হয়ে গেছে—এমন ভুয়া ছবি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পর একসময় অফিসে তালা ঝুলিয়ে দেন তাঁরা। বন্ধ করে দেন মোবাইল ফোনও। হতাশায় জর্জরিত ভুক্তভোগীরা পরে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্তে নামে এবং অবশেষে যশোর থেকে তাঁদের গ্রেপ্তার করে।

এক প্রতারিত তরুণী বলেন, ‘আমরা গহনা বিক্রি করে অনেক কষ্টে টাকা দিয়েছিলাম। পরে দেখি সবটাই ভুয়া। আমরা আমাদের টাকার ন্যায় বিচার চাই।’

গ্রেপ্তারের পর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে লন্ডন পাঠানোর নামে দুই কোটি টাকা হাতিয়ে ‘স্বামী-স্ত্রী’ উধাও, অবশেষে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫