, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব দোকান-মার্কেট বন্ধের নির্দেশনা আজ থেকে কার্যকর

আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে সিলেট নগরীতে কার্যকর হতে যাচ্ছে নতুন ব্যবসায়িক সময়সূচি। নির্দেশনা অনুযায়ী রাত সাড়ে ৯টার পর নগরের কোনো মার্কেট বা দোকানপাট খোলা রাখা যাবে না। হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে।

গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

মতবিনিময় শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয় অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলা কমাতে এবং নগরীর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে রাত সাড়ে ৯টার পর কোনো দোকান বা মার্কেট খোলা রাখা যাবে না। সিদ্ধান্তটি ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

এ ছাড়া নগরের যানজট নিরসনে প্রতিটি মার্কেট ও শপিং মলকে নিজস্ব পার্কিং ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ভবনের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে পরিণত করা হয়েছে সেগুলো সরিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

এর আগে সিলেট সিটি করপোরেশন একই ধরনের নির্দেশনা কয়েক দফা বাস্তবায়নের চেষ্টা করেও টিকিয়ে রাখতে পারেনি। এবার পুলিশের উদ্যোগে নির্দেশনাটি বাস্তবায়ন হওয়ায় নগরবাসী আশা করছেন, এবার কার্যকর ফল মিলবে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব দোকান-মার্কেট বন্ধের নির্দেশনা আজ থেকে কার্যকর

প্রকাশের সময় : ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫