, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে রাবার বাগানে টাকার লোভ দেখিয়ে খালাতো বোনকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

টাকা এনে দেওয়ার কথা বলে সিলেটের জালালাবাদ থানার রাবার বাগানে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পলাতক থাকা মনির মিয়াকে (২৫) শুক্রবার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার বেতুয়া এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জালালাবাদ থানা পুলিশ মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি জালালাবাদ থানার দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মনির তাঁর খালাতো ভাই। এক বছর আগে ভিকটিমের মা মারা যান। মৃত্যুর আগে তিনি বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করতেন। ওই বাসার মালিক মাঝে মধ্যে ভিকটিমের পরিবারকে আর্থিক সহায়তা করতেন। সেই কারণেই ভিকটিমের ফোন নম্বর বাসায় ছিল।

ওই সূত্র ধরে গত ৩১ অক্টোবর মনির ভিকটিমকে জানায়—বিশ্ববিদ্যালয় এলাকার সেই বাসার মালিক টাকা দিতে চান। সেদিন ভিকটিমের পিতা বাসায় না থাকায় মনিরের সঙ্গে রওনা দেন তিনি। পথে রাবার বাগানের টিলার ওপর নিয়ে মনির তাঁকে জোর করে ধর্ষণ করেন। কাউকে জানালে হত্যার হুমকিও দেন।

বাড়ি ফিরে ভিকটিম ঘটনার কথা পরিবারকে জানালে তাঁর বাবা মনিরের পরিবারকে বিষয়টি জানান। তখন মনিরের পরিবার আপোষের প্রস্তাব দেয়। তবে এতে রাজি না হয়ে ভিকটিমের বাবা থানায় মামলা করেন।

মামলার পর থেকেই পলাতক ছিলেন মনির। পরে র‌্যাবের বিশেষ অভিযানে তিনি ধরা পড়েন।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে রাবার বাগানে টাকার লোভ দেখিয়ে খালাতো বোনকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫