, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেট বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজে ৬ আইফোনসহ ২০-২৫ লাখ টাকার সিগারেট জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ফেরা দুই যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাস্টমস। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে বাজেয়াপ্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দুই যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে সিলেটে পৌঁছালে তাদের লাগেজ তল্লাশিতে এসব পণ্য পাওয়া যায়।

ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মো. মুমিনুল হক জানান, সিলেটের বিশ্বনাথ উপজেলার যাত্রী মো. আবু তৌহিদকে আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ বিদেশী ব্র্যান্ডের সিগারেট ও ৩টি আইফোন উদ্ধার করা হয়।
এ সময় আরও এক যাত্রী তল্লাশির মাঝেই নিজের লাগেজ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা সেই লাগেজ তল্লাশিতে আবু তৌহিদের সমপরিমাণ বিদেশী সিগারেট ও ৩টি আইফোন পাওয়া যায়। দুইজনের কাছ থেকে মোট ১ লাখ ১১ হাজার ৮০০ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে সব পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেট বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজে ৬ আইফোনসহ ২০-২৫ লাখ টাকার সিগারেট জব্দ

প্রকাশের সময় : ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫