, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

ফেঞ্চুগঞ্জে দিনের বেলায় বিয়ে বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার উধাও

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে মাইজগাঁও ইউনিয়নের শরিফগঞ্জ এলাকার (টেপন মাস্টার বাড়ি) মুহিন আহমেদের ঘরে এ চুরি ঘটে।

ভুক্তভোগী মুহিন আহমেদ জানান, শুক্রবার তার বোনের বিয়ে উপলক্ষে পরিবারের সবাই কমিউনিটি সেন্টারে যান। বিকালে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা এবং জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরে দেখা যায়, ঘরে রাখা নগদ লক্ষাধিক টাকা ও এক ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

তিনি জানান, চোরেরা শাবল বা অনুরূপ যন্ত্র দিয়ে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

ফেঞ্চুগঞ্জে দিনের বেলায় বিয়ে বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার উধাও

প্রকাশের সময় : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫