, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেট কাষ্টঘরে ৬ জন গ্রেফতার, উদ্ধার চোলাই মদ ও গাঁজা

সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে টাস্কফোর্স এক নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে। অভিযান শুরু হয় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত থেকে এবং শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পর্যন্ত চলেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় আদালতে উপস্থাপন করা হয় এবং কারাগারে পাঠানো হয়। অভিযানে মোট ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ১৫টি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন : কাষ্টঘর সুইপার কলোনীর মৃত গামারের ছেলে বিশাল (২৩), জালালাবাদ থানাধীন টিলারগাঁও গ্রামের চুনিলাল রায়ের ছেলে আকাশ (২৩), একই কলোনীর সুরুজ লালের ছেলে সুব্রত (২১), শুভলালের ছেলে রাজা (২০), মৃত দুলাল লালের ছেলে করণ লাল (২২) এবং সুরুজ লালের স্ত্রী শান্তি লাল (৪০)।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। বিশেষ করে শান্তি লাল নামের নারীর বিরুদ্ধে ইতিমধ্যে একটি সাজা পরোয়ানা এবং চারটি পরোয়ানা রয়েছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেট কাষ্টঘরে ৬ জন গ্রেফতার, উদ্ধার চোলাই মদ ও গাঁজা

প্রকাশের সময় : ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫