, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে রেস্টুরেন্টে অব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৬০ হাজার

সিলেট নগরীর জিন্দাবাজার, মীরবক্সটুলাসসহ বিভিন্ন এলাকায় খাবার সংরক্ষণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এ অভিযান চলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে।

জিন্দাবাজারের উন্দাল রেস্টুরেন্টে ফ্রিজের মধ্যে রান্না করা মাংসের সঙ্গে ফালুদা, আইসক্রিমের সঙ্গে রান্না করা মাছ রাখা এবং কাঁচা মাছ-মাংস মিশিয়ে রাখাসহ নানা অনিয়ম ধরা পড়ে। এজন্য প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীর আরও কয়েকটি রেস্টুরেন্টেও অনিয়মের কারণে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে অভিযান শেষ হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে পুনরায় এমন অব্যবস্থাপনা ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব জানান, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবে।’

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে রেস্টুরেন্টে অব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৬০ হাজার

প্রকাশের সময় : ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫