, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

গুঞ্জনের অবসান : অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক

দীর্ঘ আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার প্রথম দফায় সিলেট-৪ ও সিলেট-৫ আসন খালি থাকায় জেলাজুড়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। বিভিন্ন সূত্রে জানা গেছে, সে সময় আরিফুল হক ঢাকা গিয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন। পরে সিলেটে ফিরে নিজ উদ্যোগে সিলেট–৪ আসনের সম্ভাব্যপ্রার্থী হিসেবে প্রচারণা চালাতে থাকেন।

অন্যদিকে, এ আসনে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান হাকিম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ আরও কয়েকজন সক্রিয় ছিলেন। তাদের কর্মী-সমর্থকেরা আরিফুল হকের প্রার্থিতার বিরুদ্ধে প্রচারণাও চালিয়েছেন।

বিরোধিতা ও সমালোচনার মধ্যেই নিজের প্রচার কার্যক্রমে অবিচল ছিলেন আরিফুল হক। এ প্রসঙ্গে তিনি তখন জানিয়েছিলেন, মাঠের মানুষ ও তৃণমূল নেতাদের সাড়া তাকে আরও অনুপ্রাণিত করছে।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে দলের মহাসচিব সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করলে তাকে ঘিরে থাকা অনিশ্চয়তা কেটে যায়। মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা স্বস্তি প্রকাশ করেন এবং আনন্দ মিছিলে যোগ দেন।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

গুঞ্জনের অবসান : অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক

প্রকাশের সময় : ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫