, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে আলোচিত ডাকাতি: ব্যবহৃত নোহাসহ চালক কাইয়ুম আটক

সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের লালমাটিয়া-রয়েল সিটি আবাসিক এলাকায় সংঘটিত ডাকাতি সময় ব্যবহৃত নোহা গাড়িটি চালকসহ আটক করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৫টায় গোলাপগঞ্জ থানাধীন পুরকায়স্থ বাজার হতে ড্রাইভার কাইয়ূমকে গ্রেফতার করা হয়। ড্রাইভারের স্বীকারোক্তিতে সন্ধ্যা ৬টায় গোলাপগঞ্জ থানাধীন লরিফর গ্রামের একটি গ্যারেজ হতে ডাকাতিতে ব্যবহৃত নোহা গাড়ি (ঢাকা মেট্টো চ- ১৫-২২৮৩) উদ্ধার করা হয়েছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য সোমবার (০১ ডিসেম্বর) ভোর ৩টা ১৫ মিনিটে সিলেট–ফেঞ্চুগঞ্জ রোডের লালমাটিয়া–রয়েল সিটি আবাসিক এলাকায় ডাকাতি সংঘটিত হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা পুলিশের দ্রুত অভিযানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই লুট হওয়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (০১ ডিসেম্বর) ভোর ৩টা ১৫ মিনিটে সিলেট–ফেঞ্চুগঞ্জ রোডের লালমাটিয়া–রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন স্থানে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়।

পরে নোহা ও আরেকটি সাদা প্রাইভেট কার থেকে ৬-৭ জন সশস্ত্র ডাকাত চালক ও হেলপারকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে কনটেইনার খুলে মালামাল লুট করে। একই সঙ্গে হেলপারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদল। ঘটনার পর মোগলাবাজার থানায় মামলা (নং–০১/১৫২, তারিখ–০১/১২/২০২৫, ধারা–৩৯৫/৩৯৭) রুজু হয়।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে আলোচিত ডাকাতি: ব্যবহৃত নোহাসহ চালক কাইয়ুম আটক

প্রকাশের সময় : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫