, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব
২০ লাখ টাকার মালামাল উদ্ধার

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে ৩ জন গ্রেপ্তার

সিলেটের মোগলাবাজার থানাধীন লালমাটিয়ায় সোমবার রাত ৩টার দিকে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর একটি কাভার্ড ভ্যান সশস্ত্র ডাকাতির শিকার হয়। এক সাদা নোহা গাড়ি দিয়ে ভ্যানটিকে থামিয়ে ৬-৭ জন সশস্ত্র ডাকাত চালক ও হেলপারকে মারধর করে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা এই ঘটনায় দুইটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনা ঘটে লালমাটিয়া ও রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দ্রুত তদন্ত করে পুলিশ দক্ষিণ সুরমার পশ্চিমভাগ এলাকা থেকে সাকেল আহমদ (৩৩)কে তার শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সাকেল আহমদের তথ্য অনুযায়ী একই রাতে পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে আক্তার হোসেন (৩৪) এবং সুলতানপুর এলাকা থেকে রিহাদ আহমেদ (৩৭)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাতির ঘটনা উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেছে।

গ্রেপ্তারের পর মঙ্গলবার ভোরে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, রিহাদ আহমেদের বাড়ির পেছনের কচুরঝোপে লুকানো অবস্থায় ৩টি সাদা প্লাস্টিকের বস্তা, ২টি কালো পলিথিনের বস্তা এবং ২টি খাকি রঙের কার্টুনে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অন্যান্য সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

২০ লাখ টাকার মালামাল উদ্ধার

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে ৩ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫