, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেট বিভাগে বড় রদবদল: লটারিতে একযোগে বদলি ৩৯ থানার ওসি

সিলেট বিভাগে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। চার জেলার পুলিশ সুপার বদলির পর এবার একযোগে বদলি করা হয়েছে ৩৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের নির্দেশে বিশেষ লটারির মাধ্যমে দেশের মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়। সেই তালিকায় সিলেট বিভাগের ৩৯টি থানার নাম রয়েছে।

সিলেট জেলার ১১, সুনামগঞ্জের ১২, হবিগঞ্জের ৯ এবং মৌলভীবাজারের ৭টি থানায় নতুন ওসি দায়িত্ব নিচ্ছেন।

লটারিতে মনোনীত কর্মকর্তাদের মধ্যে সিলেট জেলার কোম্পানীগঞ্জে মোহাম্মদ সফিকুল ইসলাম খান, গোয়াইনঘাটে মোহাম্মদ আব্দুল আহাদ, জকিগঞ্জে মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ প্রতিটি থানায় নতুন কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে।

একইভাবে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রতিটি থানায় নতুন ওসি যোগ দেবেন শিগগিরই।

কর্মকর্তারা জানান, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়া নিশ্চিত করতেই লটারির মাধ্যমে পদায়নের এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

নতুন ওসিদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে এলাকাভিত্তিক পুলিশি কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেট বিভাগে বড় রদবদল: লটারিতে একযোগে বদলি ৩৯ থানার ওসি

প্রকাশের সময় : ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫