, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেট শহরজুড়ে নতুন সিএনজি ভাড়া প্রস্তাব: সাধারণ যাত্রীদের বাড়ছে দুশ্চিন্তা

সিলেট মহানগরজুড়ে সিএনজি চালিত থ্রি–হুইলারদের জন্য ২০২৫ সালের প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইট, বন্দরবাজার, আম্বরখানা, টিলাগড়, লামাবাজার, কদমতলী, কুমারগাঁওসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে যাতায়াতের ভাড়া নতুন করে নির্ধারণের প্রস্তাব করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রস্তাবিত ভাড়া তালিকায় দেখা যায়

শহরের অভ্যন্তরে বন্দরবাজার–কোর্ট পয়েন্ট থেকে বিভিন্ন এলাকায় ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ১৮০ টাকা পর্যন্ত।

আম্বরখানা পয়েন্ট থেকে শহরের কেন্দ্রীয় এলাকাগুলোর ভাড়া ৬০ টাকা, আর দূরবর্তী এলাকায় ১২০ থেকে ১৯০ টাকা।

টুকেরবাজার, তেমুখি, মোঘলাবাজার, কদমতলী, শাহপরাণ গেইট, খাদিম, বিমানবন্দর এসব রুটের ভাড়া ধরা হয়েছে ৭৫ থেকে ১৮০ টাকা।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাতায়াতে ভাড়া ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ঘণ্টাভিত্তিক সিএনজি ভাড়াও প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। শহরের ভাড়া প্রতি ঘণ্টা ১৫০ টাকা, এবং অতিরিক্ত প্রতিটি ৩০ মিনিটের জন্য ৭৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত নতুন হার চূড়ান্ত হলে সিলেট নগরীর যাতায়াতব্যবস্থায় পরিবর্তন আসবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

শহরজুড়ে যাতায়াতের সঙ্গে জড়িত যাত্রী-চালক-উভয় পক্ষই প্রস্তাবিত তালিকা নিয়ে মতামত জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, নতুন ভাড়া বাস্তবায়িত হলে সিএনজি যাতায়াতে স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা আসবে; অন্যদিকে কিছু যাত্রী ভাড়া বৃদ্ধি হলে চাপ বাড়তে পারে বলে মন্তব্য করছেন।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেট শহরজুড়ে নতুন সিএনজি ভাড়া প্রস্তাব: সাধারণ যাত্রীদের বাড়ছে দুশ্চিন্তা

প্রকাশের সময় : ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫