, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
অপেক্ষায় সিলেটবাসী

সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ ৭ জানুয়ারি

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যা মামলার রায়ের তারিখ আগামী ৭ জানুয়ারি ঘোষণা করা হবে।

রোববার (৩০ নভেম্বর) সিলেটের মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার পিপি বদরুল ইসলাম।

এদিন কারাবন্দি বহিষ্কৃত এএসআই আশেক এলাহির যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। এর আগে ২৬ নভেম্বর পলাতক থাকা পাঁচ আসামির যুক্তিতর্ক শেষ হয়। মামলার বেশিরভাগ আসামি জামিনে পলাতক রয়েছেন। এরমধ্যে প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরে সেটি স্থগিত হয়; কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ না করে পলাতক রয়েছেন বলে পরিবার ও স্থানীয়দের দাবী।

২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে ওসমানী মেডিকেলে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়, যা দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি করে। পরবর্তী তদন্তে নির্যাতনের প্রমাণ মেলে এবং এসআই আকবরসহ সাত পুলিশ সদস্যকে বরখাস্ত বা প্রত্যাহার করা হয়। পরে পিবিআই এই মামলার তদন্ত করে এবং ২০২১ সালের ৫ মে অভিযোগপত্র জমা দেয়।

মামলায় মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। ৬৯ সাক্ষীর মধ্যে ৬৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। আগামী ৭ জানুয়ারি এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন আদালত যার অপেক্ষায় রায়হান উদ্দিনের পরিবারসহ সিলেটবাসী।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

অপেক্ষায় সিলেটবাসী

সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ ৭ জানুয়ারি

প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫