, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

ফেসবুকে পরিচয়, ঘর ছেড়ে সিলেটে দুই কিশোরী: কোম্পানীগঞ্জে রুম ভাড়া নিতে গিয়ে আটক

সিরাজগঞ্জ ও খুলনার দুই কিশোরী ফেসবুকের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে বাড়ি থেকে পালিয়ে সিলেটে আসার পর পুলিশের হাতে আটক হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজপড়ুয়া ও স্কুলপড়ুয়া এই দুই কিশোরীর পরিচয় হয় ফেসবুকে। সম্পর্ক ঘনিষ্ঠ হলে তারা নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে প্রথমে ঢাকায় দেখা করে। এরপর একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে আসে এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করে।

পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে জানালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরী দু’জনকে থানায় নিয়ে আসে।

এ সময় স্কুলপড়ুয়া মেয়েটির কাছ থেকে ১ লাখ টাকার বেশি নগদ অর্থ এবং চার ধরনের সোনার গহনা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুই কিশোরীর পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। তাদের স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং কিশোরীদের পরিবারকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

ফেসবুকে পরিচয়, ঘর ছেড়ে সিলেটে দুই কিশোরী: কোম্পানীগঞ্জে রুম ভাড়া নিতে গিয়ে আটক

প্রকাশের সময় : ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫