, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট-৪: জোট না হলে খেজুরগাছ প্রতীকেই একক লড়াইয়ের ঘোষণা মোহাম্মদ আলীর

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জোটগত সমর্থন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। শনিবার (২৯ নভেম্বর) জৈন্তাপুরের হরিপুর বাজার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হিলাল আহমদ। এতে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে সিলেট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন জমিয়তের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিএনপির সঙ্গে জোটগত সমঝোতা হলে আসনটি তাদের দাবির তালিকায় থাকছে।

নেতারা বলেন, মোহাম্মদ আলী সিলেট-৪-এর একজন অত্যন্ত গ্রহণযোগ্য ও শক্তিশালী প্রার্থী। জোট হলে আমরা তার পক্ষেই মনোনয়ন চাইব।

তবে জোট না হলে কিংবা জোট হলেও তাকে সমর্থন না দেওয়া হলে কী হবে—এমন প্রশ্নের উত্তরে স্থানীয় নেতারা বলেন, এই অঞ্চলের মানুষ মোহাম্মদ আলীকে এমপি হিসেবে দেখতে চান। জোট না হলে তিনি খেজুরগাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর জোট হলেও তাকে বাদ দিলে স্থানীয় জমিয়ত স্বতন্ত্রভাবে তাকে নিয়ে মাঠে নামবে।

এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসাই আমার শক্তি। জোটগত সমন্বয়কে স্বাগত জানাই, তবে জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হবে না। জোট সমর্থন না পেলেও পিছিয়ে যাব না—জনগণের খাদেম হতে স্বতন্ত্রভাবেই নির্বাচন করব ইন শা আল্লাহ।

তিনি আরও বলেন, এই অঞ্চলের সীমান্ত, নদী ও পাথরশ্রমিকসহ সাধারণ মানুষ বহু সমস্যা নিয়ে জীবনযাপন করছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পরিবেশ উন্নয়নই হবে আমার নির্বাচনী অঙ্গীকার।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট-৪: জোট না হলে খেজুরগাছ প্রতীকেই একক লড়াইয়ের ঘোষণা মোহাম্মদ আলীর

প্রকাশের সময় : ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫